• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে ইংলিশ মিডিয়াম এনএনজেড কাশেম স্কুলের উদ্বোধন

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এই প্রথম ইংলিশ মিডিয়াম এনএনজেড কাশেম স্কুলের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সিইও, এনএনজেড গ্রুপ নেদারল্যান্ডসের মি. লিন্ডার্ট উইলিয়াম ফেড্রিক বুট।
শনিবার(৮ অক্টোবর) বেলা ১১টায় উলিপুর পৌরসভার নারিকেল বাড়ী পাগলা কুড়া ঈদগাহ মাঠের উত্তরে কাশেম ফাউন্ডেশন ও এনএনজেড গ্ৰুপের যৌথ পরিচালনায় স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রেয়ান আনিস ইসলাম। বক্তব্য রাখেন, কাশেম ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর তাসভীর-উল-ইসলাম, ফাউন্ডেশনের সদস্য মিস সামিরা কাশেম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক এয়ার ভাইস মার্শাল এম, এ মারুফ, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শফি মেহবুব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হায়দার আলী মিঞা, উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী,স্হানীয় সূধী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
কাশেম ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর তাসভীর-উল-ইসলাম বলেন, আশা করি স্কুলটি এ অঞ্চল তথা পুরো উত্তরবঙ্গের শিক্ষার্থীদের বিশ্ব মানের শিক্ষা দানে ঈর্ষনীয় ভূমিকা রাখবে। নেদারল্যান্ডসের এনএনজেড গ্রুপ তাদের ১’শ পূর্তিতে বাংলাদেশের উলিপুর উপজেলায় শিক্ষা উপহার প্রদান করছে।

উল্লেখ্য, বিদ্যালয়টিতে আগামী ১লা জানুয়ারী’২৩ ইং থেকে কেজি ও প্রথম শ্রেণিতে পাঠদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে। আলোচনা শেষে খেলাধুলায় বিজয়ী উপস্থিত শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category