• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে সরকারি ল্যাপটপ বিতরনে অর্থ আদায়ের ঘটনায় অফিস সহায়ক শোকজ

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বাদ্দকৃত ল্যাপটপ বিতরনে অর্থ আদায়ের ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহায়ক অমূল্য চন্দ্র রায়কে শোকজ করা হয়েছে।
গত ২৮ মার্চ উপজেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানা যায়, অভিযুক্ত অমূল্য চন্দ্র রায় অত্র অফিসে আউট সোর্সিংয়ের মাধ্যমে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন। গত ২০ মার্চ ল্যাপটপ বিতরণকালীন সময়ে তিনি কতিপয় শিক্ষকের নিকট হতে উপরি পাওনা হিসেবে অর্থ আদায় করেছেন। এছাড়াও গত ২৭ ও ২৮ মার্চ দুইদিন বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত ছিলেন। যা চাকুরি বিধির সম্পন্ন পরিপন্থি। তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শুক্রবার(৩১ মার্চ) উপজেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন জানান, তিনজন সহকারী শিক্ষা অফিসার(এটিও) ও তিনজন প্রধান শিক্ষককে নিয়ে একটি কমিটি করা হয়েছে। তারা আগামী রবিবার থেকে ল্যাপটপ বিতরণ শুরু করবেন। এবং যে সকল শিক্ষকদের কাছ থেকে টাকা নেয়া হয়েছিল, এই কমিটি তা ফেরত দিবেন।
এর আগে আপনি ল্যাপটপ নিয়ে আসতে ট্রাক ভাড়া দিতে হয়েছে বলে ল্যাপটপ প্রতি দুই-একশ টাকা নিতে বলেছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়া বাবদ নিতে বলেছিলাম কিন্তু এখন আর কোন টাকা নেয়া হবে না। যে টাকা খরচ হয়েছে, প্রয়োজনে তা নিজের বেতন থেকে দিবো।

উল্লেখ্য, উলিপুর উপজেলার ২শত ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ওয়ালটনের (প্যাশন বিএক্স মডেল) একটি করে ল্যাপটপ বরাদ্দ হয়।গত রোববার (১৯ মার্চ) ল্যাপটপ বিতরণ শুরু হয়ে সোমবার বিকাল পর্যন্ত উপজেলা শিক্ষা অফিস থেকে প্রায় ১’শ টি ল্যাপটপ বিতরন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন তার অফিসে বসে কর্মচারীদের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে খরচ বাবদ ল্যাপটপ প্রতি দুই-একশ টাকা নিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রতিটি ল্যাপটপের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা করে নেন অফিস সহায়ক অমূল্য চন্দ্র রায়। সরকারি বরাদ্দের ল্যাপটপ নিতেও উৎকোচ দিতে হয় জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category