এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের অধিবাসী, সাবেক সেনাবাহিনীর বিগ্রেডিয়ার মোঃ শামসুল আলম চৌধুরী প্রকাশ সামস্ চৌধুরী উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সর্ব শ্রেণী ও পেশার মানুষের গর্বের ধন বলতে গেলে। তথাপি, তার বিরুদ্ধে মহল বিশেষের ষড়যন্ত্র কেনো? এমন প্রশ্ন সকল শ্রেণী ও পেশার মানুষের।
যিনি একজন দেশ-গ্রাম ও মানুষের আগামী দিনগুলো নিয়ে চিন্তা করেন। তার মতো এমন মহৎ ব্যক্তি আর কয়জন বা ও আছেন যে, নিজের চিন্তার বাইরে দেশ- গ্রাম এবং মানুষের জন্য চিন্তা করার?
সামস্ চৌধুরী দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন দেশ সেবার মানবিক বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তা (বিগ্রেডিয়ার) হিসেবে। দেশ ছেড়ে ও দেশের বাইরে বিদেশের মাটিতে ও বাংলাদেশ এবং সরকারের পক্ষ হয়ে বিভিন্ন সেবা মূলক কর্ম সাধন করে ব্যাপক প্রশংসা অর্জন করে দেশের জন্য অত্যাধিক সু’নাম বয়ে এনেছেন।
সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর তিনি আগামী দিনের জীবিকা নির্বাহ করার তাগিদে ছোটোখাটো ব্যবসায় মনোনিবেশ করেন।
বাকি জীবন গ্রামের বাড়িতে কাটিয়ে দেয়ার মানসে ঘর-বাড়ি বসবাস যোগ্য করে তোলার ওপর ও মনো স্থির করে পুরোনো দিনের ঘর-বাড়ি সংস্কার করে নেয়ার ওপর ও হাত দেন। ইত্যবসরে তিনি শখের বশে পুকুরে কিছু মাছ চাষাবাদ করতে শুরু করেন।
উনার মতো একজন বিচক্ষণ ও উচ্চ শিক্ষিত ব্যাক্তি হিসেবে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার নামীদামী অনেক জনের অনুরোধ ক্রমে নিজ এলাকা জাতীয় সংসদের চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচন করার ওপর ও জোর দেন।
সে মোতাবেক তিনি মনোনয়ন পত্র ও সংগ্রহ করেন। আর সেই থেকে মহল বিশেষ তার দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করে দেয়। বিভিন্ন কায়দায় তাকে পিছু হটাতে না পারায় রাতের আঁধারে তার চাষকৃত মাছের পুকুরে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাছ নিধন করে ফেলে। এর পর ও থেমে থাকেনি ওই ষড়যন্ত্রকারী মহল বিশেষ। বিভিন্ন ভাবে তার দিকে হয়রানির তীর ছুড়তে থাকে। শেষোতক তিনি নির্বাচন না করতে মনো স্থির করে মনোনয়ন পত্র সাবমিট করেননি। তার পর ও তিনি থেমে থাকছেন না। প্রতি শুক্রবার (প্রায়) তিনি ঢাকা থেকে ছুটে আসেন গ্রামের বাড়িতে। বিভিন্ন জনের সাথে সাক্ষাত এবং সম্ভব পর: বিভিন্ন অসহায়-দরীদ্র পরিবার গুলোর সুখ-দুঃখের সাথী হিসেবে নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছেন।
কোনো রাজনৈতিক নেতা না হয়ে ও বা কোনো ধরনের লোভ-লালসার খেয়াল বশত: না হয়ে ও অসহায়-অভাবী ও দরীদ্র মানুষের সেবা দানে তিনি যে ভাবে নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছেন তা বলতে গেলে মীরসরাইয়ের ইতিহাসে সত্যি-ই বিরল।
আর এই বিরল দৃষ্টান্ত স্থাপন কারী ব্যাক্তি হিসেবে সামসুল আলম (সামস্) চৌধুরী কে মীরসরাইয়ের অধিকাংশ এলাকার মানুষ আগামী দিনের জন্য আরো কাছে পেতে তাকে একজন মীরসরাইবাসীর অভিভাবক হিসেবে পেতে আগ্রহ দেখিয়ে যাচ্ছেন। এতে যদি তিনি সায় দেন তাহলে মানুষ যার পর নাই খুশি হবেন। প্রাসঙ্গিক বিষয় নিয়ে সেনা বাহিনীর সাবেক ওই চৌকস অফিসার শামসুল আলম (সামস্) চৌধুরীর সাথে আলাপে বিস্তারিত নিয়ে আসা হবে।