• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কচুয়ার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে উৎসব মূখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
১লা জানুয়ারী (সোমবার) দুপুর ১২ টায় উপজেলার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও আর্দশ শিশু একাডেমী এর যৌথ আয়োজনে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে পাঠ্য পুস্তক উৎসব -২০২৪ পালিত হয়েছে।

মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

এছারা পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান ঝুমুর,কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আজাদ হোসেন বালী,আদর্শ শিশু একাডেমীর পরিচালক মাহাবুবুর রহমান,প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মৃধা সহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।

এদিন বই উৎসব উপলক্ষ্যে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী মোবাইদুলে ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও আর্দশ শিশু একাডেমীর ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।

এদিন কচুয়া মডেল প্রাথমিক বিদ্যালয় ও শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় সহ কচুয়া উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category