• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কমলগঞ্জে সরকারী কাজ সহ সর্বত্র টিলা কাটার মহোৎসব

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারের নির্দেশনা উপেক্ষা করে অবাধে পাহাড়ি টিলা কাটা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা বনের টিলা কেটে সরকারী কাজে রাস্তা, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তৈরি করছেন। সম্প্রতি টিলার মাটি কেটে নেওয়ার সময় টিলা মাটি ধবসে চা-বাগানে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এরপর টিলা কাটার বন্ধে প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের জোরালো পদক্ষেপ নেই। নির্বিচারে টিলা কাটায় কারনে পরিবেশের ক্ষতি সহ তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। জানা গেছে,উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা, কালাছড়া, দেওয়াছড়া,মৃত্তিঙ্গা,সদর ইউনিয়নের পশ্চিম বাঘমারা,সরইবাড়ী,রাজটিলা,আদমপুর ইউনিয়নের রাজকান্দি,কোনাগাঁও,পতনউষার ইউনিয়নের ওসমানগর, ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার, কাঁঠালকান্দি, কালেঞ্জী পুঞ্জি, আলীনগর ইউনিয়নের সুনছড়া, কামারছড়া বনবিট, মাধবপুর ইউনিয়নের নুুরজাহান এলাকা, টিলাগাঁও, পদ্মছড়া চা-বাগানসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জি এলাকায় টিলা কাটার ধুম পড়েছে। অভিযোগ রয়েছে,ভানুগাছ টু –বালিগাঁও টুু পশ্চিম বাঘমার সড়ক,সরইবাড়ী, পশ্চিম বাঘমারায় পাহাড়ি টিলায় এসকেবেটর লাগিয়ে ঠিকাদারের মাধ্যমে কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা-সরইবাড়ী রাস্তায় মাটি ভরাট, করা সহ অবাধে পাহাড় কেটে পুকুর বাড়ীর ভিটা ভরাট করা হচ্ছে। রাজকান্দি রেঞ্জের সংরক্ষিত কামারছড়া বনের ভেতরে গাছ নামানোর সুবিধার্থে বনের টিলা কেটে একটি রাস্তা তৈরি করা হয়েছে মাস তিনেক আগে। এসব টিলার মাটি রাস্তার কাজে অথবা ঘরবাড়ির ভিটা ভরাটে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় বেশি টিলা কাটা হচ্ছে।
স্থানীয়রা বসতি করতে বিশাল টিলা কাটছে। টিলা কেটে তৈরি করা হচ্ছে ইটের ঘর। বিশাল বিশাল পর্দা দিয়ে আড়াল করে পাহাড় কাটা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। এ ছাড়া লাউয়াছড়া ও নুরজাহান এলাকায় টিলা কেটে রিসোর্টসহ বিভিন্ন স্থাপনা তৈরি চলছে। গত ১৪ ফেব্রুয়ারি ইসলামপুরের বাঘাছড়া চা-বাগানের ১১ নম্বর সেকশনে ছড়ার পাশে বিশাল টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় টিলা ধসে বাঘাছড়া চা-বাগানের চা শ্রমিক শ্যামল বুনার্জির মেয়ে স্কুলছাত্রী রিপা বুনার্জি (১৩) নিহত ও একজন আহত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালকে বলেন, পশ্চিম বাঘমার রাস্তার জন্য কোন প্রকল্প গ্রহণ করা হয়নি। তবে স্থানীয়রা রাস্তার করিয়েছেন। অর্থ প্রাপ্তি ন্বাপেক্ষে টাকা দেয়ার কথা রয়েছে। এছাড়া টিলা কেটে মাটি ভরাট করা হয়ছে তা আমার জানা নেই। কামারছড়া বিট কর্মকর্তা আহমদ আলী টিলা কাটার কথা অস্বীকার করে বলেন,আমি তখন হজে ছিলাম। পুরনো রাস্তা মহালের গাছ নামানোর জন্য ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে বলে জানতে পেরেছি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন,কোনোভাবেই টিলার মাটি কাটা যাবে না। আমরা খবর পেলেই দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category