• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মহেশখালী থানার র‌্যালি

দিনকাল বিডি / ৩০১ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মিসবাহ ইরান :

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে মহেশখালী থানার সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহেশখালী পৌরসভার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় গিয়ে শেষ হয়।

‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

মহেশখালী থানার ওসি প্রবণ চৌধুরীর সভাপতিত্বে এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনি: সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর আব্দু রাজ্জাক, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এম. আজিজুর রহমান (বিএ), সাধারণ সম্পাদক রিদোয়ান রাসেল ও কুতুবজোম ইউপি চেয়ারম্যান এড. শেখ কামাল।

উপস্থিত ছিলেন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা ইউনুস, সেক্রেটারি আ ন ম হাসান, মহেশখালী পৌর কাউন্সিলর জনি মং, খাইর হোসেন, কাজী মোতাহের হোসেন ও আবু তাহের প্রমূখ।

সভায় মহেশখালী উপজেলার সমসাময়িক ঘটা রোড় এক্সিডেন্ট, বাল্য বিবাহ রোধ, যৌতুক ও ইভটিজিং রোধ, সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, মোবাইলের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি এবং যাবতীয় অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category