এ এইচ সবুজ, গাজীপুর: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) কাপাসিয়া উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক।
ডিকেআইবি’র নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান উপজেলা প্রিজাইডিং অফিসার মো: মঞ্জুরুল আলম।
এ সময় শপথ নেন সভাপতি পদে মো: ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সঞ্চয় বিজয় দাস, সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ আকন্দ, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, অর্থ সম্পাদক মোহাম্মদ মোকলেছুর রহমান খান, দপ্তর সম্পাদক মোঃ আরিফ সরকার, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা মিলি ও কার্য নির্বাহী সদস্য পদে হামিদা বানু সিকদার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।