• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কালাইয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ বুধবার, ২১ জুন, ২০২৩

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে কালাই উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। সেইসাথে একই মঞ্চে উপজেলার ১৬শ’ জন কৃষকের মাঝে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মেলা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ।

মজ্ঞলবার (২০ জুন) দুপুরে ১২ টায় উপজেলার পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জন্নাত আরা তিথি।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, কৃষি নির্ভর উপজেলা কালাই উপজেলা। এ উপজেলায় ধান ও আলু উৎপাদন অনেক ভাল হয়। তবে ফসল বেশি উৎপাদনের আশায় কৃষকরা তাদের জমিতে বেশি পরিমাণ সার ব্যবহার করছে। যার ফলে ধীরে ধীরে জমির উর্বর শক্তি নষ্ট হচ্ছে। রাজশাহী কৃষি বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এ মেলায় ১১ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। প্রযুক্তির সাথে কৃষকদের মেলবন্ধন তৈরিতে এ মেলা ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category