• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কালাইয়ের গ্রামীণ পল্লীতে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ মে, ২০২৫

মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাই উপজেলার গ্রামীন পল্লীতে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বিশেষ ক্যাম্পেইন এর আয়োজন করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা “গুড নেইবারস বাংলাদেশ”।
বুধবার (১৪ মে) দিনব্যাপী উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখরা গ্রামে অবস্থিত সিডিপি প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সংস্থাটি মেডিসিন, অর্থোপেডিক্স, চর্ম ও যৌন রোগ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে বিশেষ এ ক্যাম্পেইনে ১৫০ এর বেশি রোগীকে নামমাত্র ভিজিটে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে ওই ডাক্তাররা শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষরা বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগী দেখেন।

এর মাঝে অভিভাবক ও রোগীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থাটির কালাই সিডিপির ম্যানেজার প্রাঞ্জলী মৃ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুব-উল আলম।
বিশেষ অতিথি জয়পুরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ ওলিউজ্জামান, গুড নেইবারস ঢাকা প্রধান কার্যালয়ের পাবলিক হেলথ ম্যানেজার জোসেফ সিদ্দিকী সিয়াদ, কালাই সিডিপির চেয়ারপারর্সন আব্দুল বারী, সিডিপির মেডিকেল অফিসার মাহমুদুল হাসান।

এ সময় পিডিপির এডমিন অফিসার এ্যালেক্সসহ অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিডিপির হেলথ অফিসার মরিয়ম ইয়াছমিন ।

ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষ মূল্য ছাড়ে ঔষধ পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category