• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামে আরডিআরএস’র প্রকল্প লার্ণিং শেয়ারিং কর্মশালা

দিনকাল বিডি / ২৪০ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্স বাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রজেক্ট ইন সাউথ এশিয়া প্রকল্পের লার্ণিং এন্ড শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিনহাজুল ইসলাম, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ লাইফ এন্ড আর্থ সাইন্সের ডিন ও সহযোগী অধ্যাপক আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, কুড়িগ্রাম আরডিআরএস’র সমন্বয়কারী তপন কুমার সাহা প্রমুখ।
কর্মশালায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পের মাধ্যমে বন্যায় আগাম বার্তার কস্ট বেনিফিট এনালাইসিস করা হয়। আমেরিকান ভিত্তিক ইভানজোলিকেল লুথারান চার্চ ইন আমেরিকার অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামে ব্রহ্মপূত্র বেসিনে ভারত ও শ্রীলংকার সাথে যৌথভাবে প্রকল্পটি পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category