• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামে নার্সদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী পাস করা ইন্টার্ন নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে রবিববার সকাল ১০টা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ৬৯ জন ইন্টার্ন নার্স এই কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতি ছাড়াও দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইন্টার্ন নার্সরা বলেন, আমাদের লগবুকের ১৪নং পৃষ্ঠার কোড অব কন্ডাক্টের ইন্টার্ন ভাতার কথা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছি না। সিনিয়র নার্সরা যেভাবে ডিউটি করেন আমরাও সেভাবে ডিউটি করি। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচসহ সব মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদেরকে নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যার ফলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলে জানান ইন্টার্ন নার্সরা।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি তুর্য দেব, সহ সভাপতি কামরুন্নাহার, সাধারণ সম্পাদক শাওন মিয়া, সদস্য সচিব আখি, প্রচার সম্পাদক শাহানাজ, সাংগঠনিক সম্পাদক তারিফুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category