• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দিনকাল বিডি / ৪৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
সাত দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাঁচরাস্তার মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে অন্তর্ভুক্ত হলে আমাদের চাকরির জায়গা সংকুচিত হয়ে যাবে। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। তাই আমাদের আর বসে থাকার সুযোগ নেই। সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দু’পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category