• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা

দিনকাল বিডি ২৪ / ২১৬ Time View
প্রকাশঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়া-৩(সদর) আস‌নে বিএন‌পির সংসদ সদস্য (এম‌পি) প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকা‌রের এক‌টি নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল শ‌নিবার ( ৩১ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টা‌কিমারায় অব‌স্থিত ১ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী ক‌্যা‌ম্পে এই ঘটনা‌ ঘ‌টে।
দুর্বৃত্ত‌দের দেওয়া আগুনে ক‌্যা‌ম্পের চেয়ার‌-টে‌বিল,প‌্যা‌ন্ডেল পু‌ড়ে গে‌ছে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন ব‌্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে‌ছে পু‌লিশ।

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
রবিবার (১ ফেব্রুয়ারী ) বেলা ১১টার দি‌কে ১নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি চাঁদ মোল্লা ব‌লেন,রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। এ সময় আশেপা‌শে আরও লোকজন ছিল। আগুন দেওয়ার পর স্থানীয়রা টের পেয়ে তাড়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ত‌বেমুখ বাঁধা থাকায় কাউকে‌ চিন‌তে পা‌রি‌নি। আগু‌নে ক‌্যাম্পের সব পু‌ড়ে গে‌ছে।

বট‌তৈল ইউনিয়ন বিএনপি’র সভাপ‌তি শাজাহান আলী হান্নান ব‌লেন, বিএনপি’র রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষরা এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। পু‌লিশ ঘটনার তদন্ত কর‌ছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানা‌চ্ছি।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ক‌বির হো‌সেন মাতুব্বর ব‌লেন, দুস্কৃ‌তিকারীরা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়‌নি। ও‌সি ব‌লেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপা‌শের সিসিটিভি ফুটেজ সংগ্রহের‌ চেষ্টা চল‌ছে। ঘটনাস্থল থে‌কে এক‌টি রে‌জি‌ষ্ট্রেশন বিহীন মটরসাইকেল উদ্ধার করা হ‌য়ে‌ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category