• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামের দুই ইউপিতে চলছে উপনির্বাচন

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের দুই ইউনিয়নে ।
উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে এবং ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে এ উপনির্বাচনে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে ভোট গ্রহণ ।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোট কেন্দ্রগুলোতে রয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শীতের কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।

ভোট দিতে আসা রফিকুল মিয়া বলেন,’ সকালে কুয়াশা আর ঠান্ডার কারণে ভোট দিতে আসিনি । দুপুরে আসলাম । ইভিএমে ভোট দিলাম কোনও সমস্যা হয়নি।’

আরেক নারী ভোটার জোসনা বেগম বলেন,’ আমার আঙুল শক্ত হওয়াতে প্রথমে আঙুলের ছাপ হয়নি। পরে আধাঘন্টা পর আমি ভোট দিছি মেশিনে।’

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলা সদরের মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান ডা. এনামুল হক ও ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য নফছার আলীর মৃত্যুর কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মোগলবাসা ইউনিয়নে মোট ১০ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৫০। আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য প্রয়াত সাবেক চেয়ারম্যান ডা. এনামুল হকের ছেলে মো. মাহফুজার রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রোকন মন্ডল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে মো. আজাগার আলী ,ঘোড়া প্রতীকে মো. ইয়াকুব আলী এবং আনারস প্রতীক মো. নুরজামাল বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, তিলাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন,’সকাল সাড়ে ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহন চলছে । এখন পর্যন্ত কোথাও কোন ধরনের সমস্যা হয়নি। বিকেল সাড়ে ৪টার পরও ভোটাররা কেন্দ্রে উপস্থিত থাকলে ভোটগ্রহন চলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category