• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

খেজুরের বদলে বরই দিয় ইফতার ‘শিল্পমন্ত্রীর বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানের প্রতি চরম রসিকতা’…চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম : খেজুরের বদলে বরই দিয়ে ইফতার করতে বলা শিল্পমন্ত্রীর বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানের প্রতি চরম রসিকতা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন।
৯ মার্চ (শনিবার) দুপুরে চট্টগ্রামের বৃহত্তম: পাইকারি বাজার খাতুনগঞ্জ এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

ডাঃ শাহাদাত বলেন, ‘শিল্পমন্ত্রী বলছেন, খেজুরের বদলে বরই দিয়ে ইফতার করুন, আঙুর খেজুর লাগবে কেনো? এ ধরনের বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানের প্রতি চরম রসিকতা। ইফতারে খেজুরের পরিবর্তে বরই খাওয়ার এমন পরামর্শ রোজদার মানুষের সাথে এক ধরনের পরিহাস ও।

ডামি সরকারের মন্ত্রীরা গরিব সাধারণ মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করে চলছেন।’বিএনপি নেতা ডাঃ শাহাদাত আরও বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা না করে আওয়ামী ডামি সরকার আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করেছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সরকারের সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক গতিতে।

তিনি বলেন, ডামি সরকার মানুষের জরুরি সেবা বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, সুপেয় পানির সংকটকে ঘনীভূত করেছে। বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ‘ইনডেমনিটি আইন’ তৈরি করেছে। সবজির ভরা মৌসুমেও পেঁয়াজ সহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। বাংলাদেশের ইতিহাসে ভরা মৌসুমে পেঁয়াজের চড়া মূল্য নজিরবিহীন ঘটনা। রোজার আগে ডিম, মাছ মাংস সহ সব নিত্যপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ হলো, সরকারদলীয় সিন্ডিকেটের লুটপাট।

পরিকল্পিত ভাবে নানা অঘটন ঘটিয়ে এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে চিনির দাম। গ্যাস সংকটে দেশের শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। বাড়িতে বাড়িতে চুলা জ্বলছে না। এ পরিস্থিতি চলতে থাকলে রমজান মাসে ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়বে সাধারণ মানুষ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, হাজী মোঃ আলী, মোঃ কামরুল ইসলাম, থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ূন, মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, হামিদ হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category