• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

গরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ, রাতেই সহায়তা নিয়ে ছুটলেন ইউএনও, সকালে গিয়ে আর্থিক সহায়তা দিলেন এমপি চাদ

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাঘা(রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় গোয়ালে লাগা আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক গৃহবধূ। অগ্নিদগ্ধ চার গরুর মধ্যে একটি বাচুর গরুর আগুনে দগ্ধ হয়ে মারা যায়। ২০মন ধান ১৬ মন গম পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৮লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৮ টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর সবজি পাড়া গ্রামের মামুনের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার রাতেই শুকনা খাবার ও কম্বল নিয়ে ঘটনাস্থলে যান। তিনি দগ্ধ গৃহবধূর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা ও পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার সকালে যান রাজশাহী ৬ বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাদ। তিনি ক্ষতিগস্থ পরিবারের পাশে থাকার কথা জানান এবং আর্থিক সহায়তা দেন।
স্থানীয়রা জানান, বাড়ির রান্না ঘরে হঠাৎ আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে বসত বাড়ির ৩কক্ষ,১টি গোয়াল ঘর পুড়ে ভস্মিভ’ত হয়। এ সময় গোয়ালে বাঁধা গরুগুলো বের করতে গিয়ে শরীরে আগুন লেগে দগ্ধ হন মামুনের স্ত্রী এলিচ বেগম।

চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দগ্ধ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।
চাচাতো দেবর অধ্যাপক চন্দন কবীর বলেন, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। ভাই বাইরে কাজে গেছেন। ভাবী তার বড় ছেলেকে বাইরে কাজের জন্য বাসে তুলে দিয়ে পার্শ্ববর্তী হাব্বুরের মোড়ে ছিল। সেখান থেকে লোক মুখে জানতে পারে তার বাড়িতে আগুন লেগেছে।
“রান্না ঘরের চুলার আগুন থেকে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বুঝতে পারছি না। ভাবি গরুগুলার মায়ায় ভেতরে ঢুকেছিল। না হলে এত বড় দুর্ঘটনা হতো না।”
বাঘা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরি জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
ইউএনও শাম্মী আক্তার বলেন, “গরু বাঁচাতে গিয়ে মা-বোনেরা নিজের জীবনের ঝুঁকি নেন। ওনার দ্রুত সুস্থতার জন্য উপজেলা প্রশাসন পাশে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category