• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

গলাচিপায় জনসম্পৃক্তকরণ ও সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) প্রতিরোধের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটি বেসরকারি সংস্থা সুশিলনের আয়োজনে জনসম্পৃক্তকরণ ও সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মোট ২৮জনকে প্রশিক্ষন দেওয়া হয়।
সুশিলনের প্রজেক্ট কো-অর্ডিনেটর (কৃষি) রেখা ইয়াসমিনের সভাপতিত্বে ও রিপোর্ট এন্ড মনিটরিং অফিসার সজিব রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা মেডিকেল অফিসার ডা. তুষার আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জেবাদুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম, সংস্থার প্রজেক্ট অফিসার মারুফা সুলতানা, কমিউনিটি মবিলাইজার মো. তুহিন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category