• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা আকবর খোন্দকার মীরসরাইতে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের হাতে অবরুদ্ধ

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার জেলার মীরসরাই উপজেলায় দলীয় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের হস্তক্ষেপে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
বিক্ষুব্ধ নেতা-কর্মী (নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপ) দের অভিযোগ: গোলাম আকবর খোন্দকার আজ দুপুরের দিকে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের নয় দুয়ারিয়া এলাকায় অবস্থিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম: সদস, মীরসরাই উপজেলায় বহু ঘটনার হোতা ও নগদ এর চার শতো কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি নিয়াজ মোর্শেদ এলিট এর বাড়িতে আসেন তার সাথে গোপনে মিলিত হওয়ার জন্য।

আর এ খবর পেয়ে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই যুবলীগ নেতা এলিট এর বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে।
অন্যদিকে নুরুল আমিন চেয়ারম্যান এর এন্ট্রি নুরুল আমিন ও সাঈদ চৌধুরী গ্রুপের নেতা-কর্মীদের অভিযোগ: উক্ত যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট এর পিতা মনিরুল ইসলাম ইউসুফ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের ভাইস প্রেসিডেন্ট এবং মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য। তার আমন্ত্রণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার আজ তার বাড়িতে আসেন। কিন্তু, বিএনপি নেতা-কর্মী নামধারী গুটি কতেক ব্যাক্তি বিশেষ গোলাম আকবর খোন্দকার এর মান-সম্মান নষ্ট করার হীন মানসে ওই অবাঞ্ছিত ঘটনার জন্ম দেয়। যাহা দলের জন্য অত্যন্ত ক্ষতি কারক।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক (১নং) নুরুল আমিন ও উক্ত কমিটির সদস্য এবং মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর অনুসারী, বারইয়ারহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবলু মিয়াজী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লিখেছেন- মনিরুল ইসলাম ইউসুফ কেন্দ্রীয় মুক্তি যোদ্ধা দলের ভাইস প্রেসিডেন্ট এবং মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য। তার আমন্ত্রণে গোলাম আকবর খোন্দকার তার বাড়িতে আসেন। এমন একজন নেতা কে অবরুদ্ধ করে তারা তাদের রাজনীতির কবর রচনা করেছেন।

অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আরেক যুগ্ম আহ্বায়ক, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র মনোনীত ‘ধানের শীষ’র প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান’র অনুসারী মীরসরাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি/আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য এবং মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন লিখে জানিয়েছেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, মীরসরাই উপজেলার রাজনীতিতে বিএনপি’র হাজারো নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার-হয়রানী সহ নানাবিধ: অপকর্মের হোতা ও নগদ এর ৪ শতো কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি নিয়াজ মোর্শেদ এলিট এর সাথে গোপনে বৈঠকে মিলিত হতে গোলাম আকবর খোন্দকার আজ তার বাড়িতে আসেন জানতে পেরে দলের নির্যাতন-নীপিড়নের শিকার বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তার বাড়ি ঘেরাও করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তার বাড়ির আশপাশে অবস্থানে রয়েছে। এবং বাড়ির ভিতরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। দলের একাধিক নেতা-কর্মীর মনোভাব: তারা বলছেন- গোলাম আকবর খোন্দকার এর জ্ঞান-বুদ্ধি মনে হয় আগের থেকে অনেক টা লোপ পেয়েছে। অর্থাৎ তিনি রাজনৈতিক জ্ঞান-বুদ্ধি হারিয়ে ফেলেছেন! নয় তো তিনি দলের এমন সময় তে কি ভাবে এবং কোন্ বুদ্ধি-বলে আওয়ামী যুবলীগ’র কেন্দ্রীয় নেতা ও মীরসরাইতে আওয়ামী সন্ত্রাসীদের লালন-পালনের হোতা নিয়াজ মোর্শেদ এলিট এর সাথে বৈঠকে বসতে চট্টগ্রাম থেকে তার বাড়িতে কেনো আসলেন?

আবার অনেকেই বলছেন, ঘটনা যা-ই হোক্ দলের একজন কেন্দ্রীয় নেতা হিসেবে তার বিচার দলীয় ফোরামে হবে। প্রয়োজনে দল তাকে বহিস্কার করবে। তবে, এমন কিছু করে বিপক্ষ দলীয় নেতা-কর্মী ও সন্ত্রাসীদের সাহস না যোগাতে দেয়া উচিত।
এই রিপোর্ট লেখার মুহুর্ত্ব বিকাল ৪টায় সর্ব শেষ খবরে জানা গেছে, উক্ত যুবলীগ’র কেন্দ্রীয় নেতা এলিট এর বাড়িতে গোলাম আকবর খোন্দকার এর সাথে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক (১নং) মোঃ নুরুল আমিন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও জেলা বিএনপি’র সদস্য এবং মীরসরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী প্রমুখ ছিলেন।

সূত্র জানায়, এমন ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আরেক যুগ্ম আহ্বায়ক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র মনোনীত ‘ধানের শীষ’র প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান মীরসরাইতে দায়িত্ব পালন রত: সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল যুবলীগ’র কেন্দ্রীয় নেতা নিয়াজ মোর্শেদ এলিট এর বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়া নেতাদের বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সাধারণ মানুষের কবল থেকে উদ্ধার করিয়ে নিরাপদে শহরে চলে যেতে সহায়তা প্রদান করেন।

এ সময় নুরুল আমিন চেয়ারম্যান এর সাথে ছিলেন- মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মীরসরাই থানা বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন, মীরসরাই পৌরসভা বিএনপি’র সদস্য সচিব জাহিদ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, জোরারগঞ্জ থানা বিএনপি নেতা গোলাম জাকারিয়া, ২ নং হিঙ্গুলী ইউনিয়নে বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য (১নং) আবু জুবায়ের চৌধুরী শিবলী, জোরারগঞ্জ থানা যুবল নেতা হকসাব, কামাল ও সোলেমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category