• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রাম থেকে প্রথম হজ্ব ফ্লাইট যাবে ১৪ মে

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের সব হজ্ব যাত্রী এবার বাংলাদেশ বিমানে-ই পরিবহন করবে। কোনো হজ্ব যাত্রী অন্য এয়ারলাইন্স ব্যবহার করতে চাইলে ঢাকা হয়ে জেদ্দা বা মদিনায় যেতে হবে। চট্টগ্রাম থেকে ২২টি হজ্ব ফ্লাইট এবার হাজী পরিবহন করবে। আগামী ১৪ মে দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট মদিনার পথে উড়াল দেয়ার সিডিউল দেয়া হয়েছে। বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন গতকাল এই তথ্য নিশ্চিত করে বলেছেন, প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজ্ব যাত্রী মদিনা যাবেন।

সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার ৮ হাজারের ও বেশি হজ্ব যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিমান। ২২টি ফ্লাইটের মাধ্যমে এ সব হজ্ব যাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং ২টি ফ্লাইট মদিনা যাবে। প্রথম ফ্লাইটটি চট্টগ্রাম থেকে মদিনা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিমানের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, চলতি বছর বাংলাদেশ থেকে হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৯ মে। ওইদিন ঢাকা থেকে বিমানের একটি হজ ফ্লাইট জেদ্দা যাওয়ার কথা রয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে আরো কয়েকটি ফ্লাইট হজযাত্রী নিয়ে জেদ্দা এবং মদিনায় যাওয়ার সিডিউল থাকলেও চট্টগ্রাম থেকে যাবে ১৪ মে ভোররাত ৩টা ৫০ মিনিটে। বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজ্ব যাত্রী যাত্রা শুরু করবেন।

হাব’র নেতা আলহাজ মুজিবুল হক শাকুর জানান, এ বছর বাংলাদেশের মোট ৮৩ হাজার ২০২ জন হজযাত্রী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব পালন করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১৬ জুন পবিত্র হজ্ব পালিত হতে পারে।

বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে হজ্ব যাত্রী পরিবহনের সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রামের হজ্ব যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে হজ্বে যেতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category