• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম বিমান বন্দরে মোয়াল্লেমের ব্যাগ ও পকেটে মিললো ৫০ লাখ টাকার স্বর্ণ

দিনকাল বিডি / ৭৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরা হজের মোয়াল্লেমকে তল্লাশি করে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান আটক করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেইট দিয়ে বের হওয়ার সময় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে।
প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ১২ হাজার ৬৭৩ টাকা হিসেবে এই স্বর্ণালংকারের দাম ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, A-12777893 পাসপোর্টধারী ওই মোয়াল্লেম বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি-১৩৬ ফ্লাইটযোগে জেদ্দা হতে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।
স্বর্ণালংকার তার হাত ব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category