এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় পুলিশের সাথে ব্যাটারি চালিত রিক্সা চালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ ঘটনার সূত্রপাত: বলে ও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন সংবাদ মাধ্যম কে জানান, নগরীর প্রধান সড়ক গুলোতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু, চালকরা তা মানছে না। ফলে, অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে।
তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযানে নামলে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ও জানান তিনি।
চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম মহানগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারি চালিত রিক্সা জব্দ ও ডাম্পিং করা হয়েছে।