এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে ৪ জন ।
শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল নগরীর বহদ্দারহাট এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। আহত ৪ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। গুলিবিদ্ধ ৪ জন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গুলিবিদ্ধ ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সংবাদ মাধ্যম কে নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় নিউ মার্কেট থেকে মিছিলের একটি অংশ টাইগারপাস মোড়ে এসে পুলিশ বক্স ভাঙচুর চালায়।
পরে নগরীর দুই নম্বর গেইট এলাকায় শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা এবং বহদ্দারহাটে চসিক মেয়রের বাড়িতে ও হামলা চলানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮ টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বহদ্দারহাটের দিকে আসলে পুলিশ তাদের থামানো চেষ্টা করে।
এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের একাধিক উর্ধ্বতন কর্মকর্তার সাথে সাংবাদিকরা যোগাযোগ করে খবরাখবর জানার চেষ্টা করতে চাওয়া হলে কেউ ফোন রিসিভ করেন নি।