• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে তারেক রহমান’র পক্ষে শ্রমিকদের ফুল ও খাবার দিয়ে শুভেচ্ছা বিনিময় বিএনপি নের্তৃবৃন্দের

দিনকাল বিডি ২৪ / ৭১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
মহান মে দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রমিকদের ভালোবাসার উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি মোড়ে শ্রমিকদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ ছাড়া তীব্র গরমে জুস, কেক এবং খাদ্য সামগ্রী ও তুলে দেয়া হয় তাদের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজীব ধর তমাল, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডাঃ রাজীব বিশ্বাস, নুর জাহেদ বাবলু, ২৯ নং ওয়ার্ড বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মীর ইফতেখার হোসাইন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের বাবলু দেবনাথ, উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপ দপ্তর সম্পাদক নাফিজ শাহ, মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ, সুকান্ত মজুমদার, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, পটিয়ার যুবদল নেতা সাজু কান্তি দেব সহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে তাদের জীবনমান উন্নত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকবান্ধব ছিলেন।
সে সময় শ্রমিকদের কল্যাণে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন। পোশাক শিল্প ও বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম ও শুরু হয় সে সময় তিনি।
শ্রমিকদের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষে বিএনপি’র এমন মায়া ভরা কর্ম চট্টগ্রামের সর্বোত্র সর্বমহলের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category