• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে বিএনপি’র তিন নেতার বাস ভবনে ও হামলা-ভাংচুর করেছে অজ্ঞাত নামা দুর্বৃত্তরা

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ৪ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মাহনগর বিএনপি’র সাবেক আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপি’র বর্তমান আহব্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে হামলার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।
তবে, কে বা কারা এ হামলায় জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে, এসব হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছে বিএনপি নেতারা।

শনিবার (৩ আগস্ট) রাতে মেহেদি বাগ, বাদশা মিয়া সড়ক এবং পাঁচলাইশ থানা এলাকায় এসব ঘটনা ঘটে।
এর মধ্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন মেহেদীবাগ এলাকায় ডাঃ শাহাদাতের বাসভবন বাদশা মিয়া সড়ক এবং এরশাদ উল্লাহর বাসভবন পাঁচলাইশ আবাসিক এলাকায়। চট্টগ্রাম মহানগর বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা মোঃ ইদ্রিস আলী সংবাদ মাধ্যম কে বলেন, রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

ডাঃ শাহাদাতের বাসায় আগুন ধরিয়ে দেয়া হয়। তা ছাড়া আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এরশাদ উল্লাহর বাসায় ভাঙচুর করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা এডিসি তারেক আজিজ সাংবাদিকদের বলেন, বিএনপি নেতাদের বাসায় হামলার বিষয়টি আমি ও শুনেছি। তবে, নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে।
এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয়ার চেষ্টা ও চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category