• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামে বৈধ কাগজপত্র ও প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন যাবত অবৈধ পন্থায় চালিয়ে যাওয়া বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পূর্ব ঘোষণা দিয়ে অভিযান পরিচালনা করায সিদ্ধান্ত নেয়া হয় সংশ্লিষ্ট প্রশাসনের।

সে সিদ্ধান্ত মোতাবেক অভিযান পরিচালনা করতে গিয়ে চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বৈধ কাগজপত্র ও প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট না থাকায় এ গুলো বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল শনিবার এসব প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বন্ধের নির্দেশনা দেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ।

সিভিল সার্জন বলেন, গতকাল নগরীর দক্ষিণ হালিশহরের নিউ চাঁদের আলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একই অবস্থা দক্ষিণ হালিশহরের সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের।

বৈধ কাগজ দেখাতে না পারায় ও প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট না থাকায় প্রতিষ্ঠানটিকে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে বৈধ কাগজ দেখাতে না পারায় বন্দর এলাকার ন্যাশনাল চক্ষু হাসপাতালকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। অভিযান চালানো হয় অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে। বৈধ কাগজ দেখাতে না পারায় এই প্রতিষ্ঠানটিকেও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আর এ ভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান দে সিভিল সার্জন মোঃ ইলিয়াছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category