• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে সিএন্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম :চট্টগ্রাম মহানগরীর এসএসিএল ডিপোতে সমঝোতা বৈঠক চলাকালীন সিএন্ডএফ কর্মচারীদের ওপর হামলা ও বিভিন্ন হায়রানির প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ঘোষণা করেছে সিএন্ডএফ কর্মচারী ইউনিয়ন। গতকাল এসএসিএল, ইম্পাহানি, ওসিএল ডিপোতে কর্মবিরতি পালন করা হয়।
জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯ টা দিকে এসএসিএল ডিপোতে কর্মচারীদের বিভিন্ন বিষয় সমঝোতা বৈঠক হয়। পরে রাত ১২ টার দিকে কর্মচারীদের উপর হামলা চালানো হয়।

এতে বেশ কয়েকজন সিএন্ডএফ কর্মচারী আহত হয়ে মেডিকেলে ভর্তি আছেন দাবি করেন সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশরাফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, অনেকদিন যাবত সিএন্ডএফ কর্মচারীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে ডিপো কর্তৃপক্ষ। এই বিষয়ে গতকাল রাতে সিএন্ডএফ কর্মচারীদের সাথে ডিপো কর্তৃপক্ষের বৈঠক ছিল। পরে রাত ১২ দিকে সিএন্ডএফ কর্মচারীদের উপর হামলা চালায় ডিপো কর্তৃপক্ষের লোকজন। এতে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে। আমাদের কয়েকটা মোটরসাইকেল চুরি হয়েছে।

কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করেছে। কর্মচারীদের টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে তারা। এ ব্যাপারে থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমরা তিনটি ডিপোতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছি।

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করছে। যেহেতু ডিপোর রপ্তানি, বৈদেশিক মুদ্রা আহরণ, শিপমেন্ট ইত্যাদি স্পর্শকাতর বিষয়, তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category