• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে ৫০টি রাসেল’স ভাইপার নিয়ে গবেষণা: তৈরী করার উদ্যোগ ‘অ্যান্টিভেনম’

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
দেশের সর্বোত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপ আতঙ্ক ছড়ালেও নেই পর্যাপ্ত কোনো প্রতিষেধক!
তবে, এ বিষয়ে আশার দ্রুতি ছড়াচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টার। সেখানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাসেল’স ভাইপারের বিষ-প্রতিষেধক তথা অ্যান্টিভেনম তৈরী করার উদ্যোগ নেয়া হচ্ছে। সারাদেশ থেকে ৫০টি রাসেল ভাইপার সংগ্রহ করে প্রতিষেধক তৈরি করতে গবেষণা করছেন একদল গবেষক। ইতিমধ্যে গবেষণার ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সূত্র জানায়। গবেষণাটি সফল হলে বাংলাদেশ শতভাগ শক্তিশালী অ্যান্টিভেনম তৈরী করতে সক্ষম হবে বলে প্রত্যাশা উদ্যোগ তাদের।

চলতি বছরের শেষের দিকে গবেষণার পূর্ণাঙ্গ ফল প্রস্তুত হবে জানিয়েছেন ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক ও গবেষক ডাঃ আব্দুল্লাহ আবু সাঈদ। অ্যান্টিভেনম তৈরীর দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে তিনি গতকাল চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যম কে বলেন, আমরা মূলত: রাসেল’স ভাইপার বা চন্দ্রবোড়া সাপের বিষ নিষ্ক্রিয় করে আলাদা অ্যান্টিবডি তৈরীতে গবেষণা শুরু করেছি। চলমান গবেষণাটি সফলতারও দ্বারপ্রান্তে। শতোভাগ কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে পারলে সেখান থেকে অ্যান্টিভেনম প্রস্তুত সম্ভব হবে। চলতি বছরের মধ্যে রাসেল’স ভাইপারের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হবে ভেনম রিসার্চ সেন্টার।

গবেষণার প্রাথমিক অনুসন্ধান সম্পর্কে আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, মুরগি ও ছাগলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভেনম দিয়ে তার শরীরে একটি অ্যান্টিবডি তৈরি করতে চাচ্ছি আমরা। সেই অ্যান্টিবডি আলাদা করে সাপ গুলোর বিরুদ্ধে কতটুকু কার্যকর, তা দেখা হচ্ছে। ফল বুঝতে এবং প্রাণীর শরীরে একটি ভেনম কতটুকু কার্যকর হতে পারে, তা ল্যাবরেটরির ইঁদুরের ওপর প্রয়োগ করা হবে। গবেষণাটি সফল হলে বর্তমানে আমাদের দেশে যে অ্যান্টিভেনম আছে, তার চেয়ে শতভাগ শক্তিশালী অ্যান্টিভেনম তৈরি করতে সম্ভব হবে বাংলাদেশ।
বিশ্বের প্রতিটি দেশে সাপের নিজস্ব অ্যান্টিভেনম তৈরি করতে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কিন্তু, এখনো বাংলাদেশে সাপের অ্যান্টিভেনম আমদানি নির্ভর; যার পুরোটা আসে ভারত থেকে। এই প্রেক্ষাপটে দেশেই অ্যান্টিভেনম তৈরির কাজ শুরু করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভেনম রিসার্চ সেন্টারের যাত্রা। ২০১৮ সালের মার্চে প্রকল্প শুরু হয়। এতে যুক্ত আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগ, মেডিসিন টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্স মেন্টর ট্রপিক্যাল মেডিসিন এবং জার্মানির গ্যাটে ইউনিভার্সিটি। ছয় বছর আগে মাত্র ৫টি সাপ নিয়ে রিসার্চ সেন্টারটি যাত্রা শুরু করে। বর্তমানে ১১ প্রজাতির ৩৫০টি সাপ রয়েছে এ ভেনম রিসার্চ সেন্টারে।

রাসেলস ভাইপারের বংশবৃদ্ধি জুন থেকে আগস্টে : বাংলাদেশে জুন থেকে আগস্ট পর্যন্ত যে আবহাওয়া, তা রাসেলস ভাইপারের বংশবৃদ্ধির উপযোগী বলে জানিয়েছেন ডাঃ আব্দুল্লাহ আবু সাঈদ। তিনি বলেন, ইঁদুর চন্দ্রবোড়া সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ায় সাপ পর্যাপ্ত খাদ্য পায় এবং বংশবিস্তারে যথাযথ পরিবেশ পায়। তবে চন্দ্রবোড়া শিকার করে যে সব প্রাণী- প্যাঁচা, বেজি, গুঁইসাপ, বাগডাশ, বনবিড়াল, মেছো বিড়াল, সারস ও শঙ্খিনী সাপ এগুলো আমাদের প্রকৃতি থেকে প্রায় হারিয়ে গেছে। ফলে চন্দ্রবোড়ার বিস্তার সহজ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category