এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: অবৈধ ভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় আটক হয়েছেন চট্টগ্রামের রাউজানের (চট্টগ্রাম-৬) আওয়ামী দলীয় সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতে পালানোর সময় তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম জানান, এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।