• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের আনোয়ারায় হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের আনোয়ারায় এক স্কুলছাত্রীর হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। হিটস্ট্রোকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ওই স্কুলছাত্রীর নাম রোশমিয়া জেবিন (১৬)। সে বটতলী এলাকার মনির আহমদ চেয়ারম্যান বাড়ির ফরিদ আহমেদের মেয়ে। পরিবারের সঙ্গে ঢাকায় থেকে পিলখানা বিজিবির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুলের দশম শ্রেণিতে পড়ত।
এ সব তথ্য নিশ্চিত করেছেন জেবিনের স্বজন মঈনদ্দিন গফুর খোকন। তিনি সাংবাদিকদের বলেন, ‘গতকাল বুধবার বিকেল অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে জেবিন। পরে ওকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা আমাদের জানিয়েছে, সে হিটস্ট্রোকে মারা গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category