এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ধানাধিন ১ নং করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার পাহাড়ি অঞ্চলে বসবাসকারী আধিবাসী ছোট্ট একটি মেয়ে কে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টাকারীর গায়ে বিএনপি/ যুবদলের রাজনৈতিক পরিচয়ের গন্ধ পাওয়া গেছে! ওই যুবক নাকি জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য!
আর সেই নিরিখে জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব দেলোয়ার হোসেন এর যৌথ সম্মতিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। একটি সূত্র জানায়, যুবদল থেকে বহিষ্কার হওয়ার পর ও তার জন্য নাকি বিএনপি’র কতিপয় নেতা-কর্মী নামধারী ক’জন মাথা ঘামাচ্ছেন! এবং চেষ্টা-তদবীর চালিয়ে তাকে উক্ত ঘটনা থেকে বাঁচানোর ফন্দি নিয়ে দৌড়ঝাঁপ চালাচ্ছেন! যাহা দলের জন্য অশনি সংকেত বলে মনে করেন দলের ত্যাগী একাধিক নেতা-কর্মীরা। দল পাগল নেতা-কর্মীদের দাবি- সত্যিকারার্থে বিগত ১৭ বছরের কথা মনে রেখে বিএনপি’র কোনো নেতা-কর্মী এহেন জঘন্য ঘটনার জন্ম দিতে পারে না।
সুতরাং, দলের পদ-পদবী ব্যবহার করে যে বা যারা দলের সু’নাম ক্ষুন্নের সাথে জড়িত থাকবে তাদের কে শুধু দল থেকে বহিষ্কার করে ক্ষান্ত দিলে চলবে না। তাকে/তাদেরকে আইনের আওতায় আনতে ও দল নিবেদিত সবাইকে সোচ্চার ভূমিকা রাখতে হবে।