এম, এ কাশেম, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইয়ে একহাত না থাকার পর ও দারীদ্রতার কাছে পরাজয় বরণ না করে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো বেলাল হোসেন নামের এক ব্যাক্তি। কিন্তু, হাত বিহীন ওই ব্যাক্তি যখন দারীদ্রতার কাছে পরাজিত না হয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে দারীদ্রতাকে পরাজিত করে দিন-রজনী পার করে যাচ্ছিলো তখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকারী চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে পরাজিত হতে হলো!
বে-রসিক জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দিয়ে তাকে হয়রানিতে ফেলে দেয় বলে অভিযোগে প্রকাশ।
তার অপরাধ: সে জীবিকা নির্বাহ করার তাগিদে একহাত বিহীন অবস্থায় সড়কে রিক্সা (ব্যাটারি চালিত) চালিয়ে আসছিলো। সম্প্রতি সরকারের নিষেধাজ্ঞা জারি হয় শহরে ব্যাটারি রিক্সা চালানো যাবে না।যদিও বা ওই নিষেধাজ্ঞা গ্রামাঞ্চল তথা মফস্বল এলাকার আপাতত: নয়।
তথাপি নিষেধাজ্ঞার ‘খড়গ’ চালানো হয়/হচ্ছে- মফস্বল এলাকা মীরসরাই উপজেলায়! আর সেই সূত্রে মীরসরাই এর জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা আটকানোর অভিযান পরিচালনা করছে।
হাইওয়ে পুলিশের ওই অভিযানে তেমন কেউ খবরদারিতে না পড়লে ও পড়ে গেলো একহাত বিহীন ওই ব্যাটারি চালিত অটোরিক্সা চালক বেলাল উদ্দিন।
সুত্র জানায়, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল টিম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করতে গিয়ে এক হাত বিহীন প্রতিবন্ধী অটোরিকশা রিকশা চালক বেলালকে মামলা দিয়ে ফাহিয়েন দিয়েছে।
মামলা না দেয়ার জন্য শত অনুনয় বিনয় করে ও কোনো লাভ হয়নি তার। মামলা দায়ের করা হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট দায়িত্ববআন অফিসারের তার একহাত না থাকা দেখে ও হ্রদয় ঘামেনি!
স্থানীয় একাধিক জন জানায়, একই স্থানে একই সময়ে ব্যাটারি চালিত অন্য অটোরিক্সা গুলো চলাচল করলে ও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ছবি তুলতে দেখা গেছে হাইওয়ে পুলিশ সদস্যদের।
প্রতিবন্ধী অটোরিক্সা চালক বেলাল বলেন, সে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর বাজার থেকে এক কিলোমিটার দুরত্বের বাদামতলি অংশে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। মহাসড়কে অটোরিক্সা চলাচল অবৈধ কি না সে তা জানতো না। কিন্তু, তার মতো আরো অনেকেই তো এই অংশে অটোরিক্সা চালিয়ে জিবিকা নির্বাহ করে। কিন্তু, হাইওয়ে পুলিশ রহস্যজনক কারণে অন্যদের ছেড়ে দিলে ও আমাকে আড়াই হাজার টাকার একটি মামলা দিয়ে দেয়। এখন আমি এই টাকা কোথায় পাবো বলে কাঁদতে থাকে।
সে আরো বলে, আমার একটি হাত নেই, ভিক্ষা না করে এক হাত দিয়েই অটোরিক্সা চালিয়ে পরিবার চালাই। মামলার আড়াই হাজার টাকা জরিমানা দিতে হলে আমাকে সুদের উপর টাকা নিতে হবে। ওই টাকা সুদ-আসল সহ আমি শোধ করবো কি ভাবে?
স্থানীয় অধিবাসীরা জানায়, মহা সড়কে শতো শতো অটোরিক্সা চললে ও রহস্যজনক কারণে হাইওয়ে পুলিশের কেউ কেউ অনেকের সাথে দাঁড়িয়ে ছবি তুলে এবং বসে চা পান করে। নাকের ডগায় ঝড়ের গতিতে তারা অটোরিক্সা চালালে ও তাদের কে আটক করা হয়না বা মামলা ও দেয়া হয়না। আর যারা একেবারেই নিরীহ এবং প্রতিবন্ধী তাদের কে দেয়া হয় মামলা/ করা হয় হয়রানি। এবং তাদের অটোরিক্সা ও জব্দ করে জরিমানা আদায় করা হয়।