নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস : দীর্ঘ বছরের পর বছর বিএনপি’র নেতা-কর্মী ধারিরীদের মধ্যে যাদের কোনো খবর-ই ছিলো না তারা এখন মীরসরাই উপজেলার সর্বোত্র মাঠ কাঁপাচ্ছে! তাদের মধ্যে কিছু হুজুগী নেতা-কর্মী দেখা যাচ্ছে-স্থানীয় ভাবে প্রকাশিত মীরসরাইয়ের বিভিন্ন পত্রিকা গুলোতে নিজের ছবি ও পদ-পদবী দিয়ে নিজেকে জাহির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে!
পত্রিকা গুলোতে দেখা যাচ্ছে-গত ৫ আগষ্টের অল্প কয়েকদিন আগে ও যেখানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ছবি সহ নাম পদবী দেখা যেতো সেখানে এখন তাদের ছবি সহ নাম-পদবী আউট হয়ে তদস্থলে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী নামধারীদের ছবি সহ নাম-পদবী জ্বল জ্বল করছে! আর কোনো কোনো নেতা-কর্মী আছে তারা সাংবাদিকদের পিছু পিছু ঘুর ঘুর করে তাদের কিছু না কিছু পত্রিকায় তুলে ধরার জন্য!!
অথচ, তারা একটি বার ও ভাবনায় রাখে না/ রাখছে না যে, আগে কি তাদের ছবি সহ নাম-পদবী পত্রিকায় স্থান পেতো? অবশ্য, বলা চলে-তখন পত্রিকায় দেয়ার খরচের টাকা ও ওই নেতা-কর্মী নামধারীদের ছিলো না। তাহলে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে, আগে টাকা ছিলো না তাই পত্রিকায় দেয়া যায়নি। কিন্তু, এখন পত্রিকায় দেয়ার টাকা আসতেছে কোথা থেকে?
হয়তো বা দায় সারাতে তারা হয়তো বলে ও বসতে পারে যে, টাকা বিহীন তা পত্রিকায় দেয়া হয় বা হয়েছে এবং হচ্ছে! তাহলে কিন্তু অত্যাধিক চিন্তনীয় বিষয় হয়ে দাড়াবে যে, সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক/প্রকাশক মালিক কি আসলেই বিনা খরচের টাকায় বিএনপি নেতা নামধারীদের ওই সব কিছু কি ছাপিয়ে দিচ্ছেন? আর তা যদি দিয়ে-ই থাকেন তাহলে তা কিসের লোভ/লাভে??
অনেকেই বলাবলি করছেন, পত্রিকা গুলোতে অতিত সময়ে যে সব আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাদের ছবি সহ নাম-পদবী দিয়ে প্রায় সব সময় পাতা/পৃষ্ঠা দখলে থাকতো সেখানে তাদের পরিবর্তে এখন সেই জায়গা দখলে নিয়েছে বিএনপি’র ওই সব নেতা-কর্মীরা! আর কোনো না কোনো ভাবে বিভিন্ন পত্রিকায় চলে আসছে বিএনপি’র ওই সব নেতাদের নাম-পদবী সহ বক্তব্য!! বিষয়টি একেবারেই হাস্য-রসাত্মক নয় চিন্তার বিষয় ও বটে।
অতিত সময়ের মতো মীরসরাই উপজেলায় বহাল আছে স্থানীয় ভাবে প্রকাশ পাওয়া পত্রিকা গুলো। এবং যথারীতি বিভিন্ন পত্রিকার প্রতিনিধি / সাংবাদিকরা তাদের লিখনি চালিয়ে যা