• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের লোহাগাড়া থানায় জনতার হস্তান্তরকৃত যুবলীগ ক্যাডার কে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম :: চট্টগ্রামের লোহাগাড়ায থানায় জনতার হস্তান্তরকৃত আওয়ামী যুবলীগের ক্যাডার কে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
তবে, পুলিশ জানায়, অসাবধানতাবশত: সে থানা থেকে পালিয়ে যায়।
পুলিশের হেফাজত থেকে যুবলীগ ক্যাডার পালানোর ঘটনায় উক্ত থানার ওসি সহ তিন পুলিশস দস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়া থানায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার পর পরই সে থানার উক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের আদেশ আসে উপর মহল থেকে।
সেখানকার পূর্ব দায়িত্ব রত: ওসি রাশেদুল ইসলামকে সরিয়ে থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘র দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান।
জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে লোহাগাড়ার অতি আলোচিত-সমালোচিত সাইফুল ইসলাম সজিব নামক উক্ত যুবলীগ ক্যাডার কে কলাউজান বাংলাবাজার বাহাদুর পাড়ার আব্দুল আলমের বাড়ি থেকে আটক করে স্থানীয় অধিবাসীরা।
পরে তাকে রশি দিয়ে বেঁধে লোহাগাড়া থানায় সোপর্দ করে থানার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। থানায় নিয়ে তাকে ডিউটি অফিসার আমির হোসেনের কাছে হস্তান্তর করা হয়। এর এক পর্যায়ে ওই যুবলীগ নেতা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকাবাসীর অভিযোগ, যুবলীগ নেতা সাইফুল পুলিশের সহযোগিতা নিয়ে টাকার বিনিময়েই পালিয়ে যাওয়া সুযোগ পেয়েছ।
এ ঘটনায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও সেন্ট্রি কনস্টেবল এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।
কলাউজান বলিপাড়া গ্রামের বাসিন্দা উক্ত আওয়ামী যুবলীগ ক্যাডার সাইফুলের বিরুদ্ধে গরু চুরি ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও রয়েছে বলে সূত্র জানায়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা, থানায় দালালি, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে ওই আওয়ামী যুবলীগ ক্যাডার সাইফুলের বিরুদ্ধে।
ঘটনা প্রসঙ্গে লোহাগাড়া থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘আমি বাসা থেকে থানায় আসতে আসতে সাইফুল কোন ফাঁকে পালিয়ে গেছে তা আমি জানি না। এ ঘটনায় জড়িত কয়েকজন কনস্টেবলের বিরুদ্ধে ইতোমধ্যে আমি উর্ধতন মহলে রিপোর্ট করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় অধিবাসীরা যুবলীগ ক্যাডার সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করেন। পরে সাইফুল কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে ও জানান দেন তিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category