• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চিলমারীতে পুলিশের উপহার পেল ব্রহ্মপুত্রপাড়ের বাসিন্দারা

দিনকাল বিডি ২৪ / ১৩০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের উপহার পেয়েছেন ব্রহ্মপুত্রপাড়ের শতাধিক শীতার্ত মানুষজন। বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) বিকেলে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

জেলা পুলিশের আয়োজনে জিসকা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের সহযোগিতায় থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকার ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলে এসব কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। সবাইকে মাদক, জুয়া, বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশকে তথ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক, এসআই মমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category