• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১

দিনকাল বিডি ২৪ / ৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

বাঘায় চোর সন্দেহে শিমুল (২৮) নামে এক জনকে পিটিয়ে হত্যা মামলায়
ইসলাম আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়ন (র‌্যাব)। সে বাঘা উপজেলার জোতকাদীপুর গ্রামের আফসার মণ্ডলের
ছেলে । গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর)রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী
মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর
একটি দল।
র‌্যাব জানিয়েছে, শিমুল হত্যা মামলার প্রাথমিক তদন্তে তাঁর সরাসরি
সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তিনি এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে
বাঘার জোতকাদীপুর এলাকায় শিমুল ও মো. শমজান নামের দুই যুবককে চোর
সন্দেহে আটক করে একদল লোক। এ সময় তাঁদের ওপর গণপিটুনি চালানো হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল একই
গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে।
এ ঘটনায় নিহত শিমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে
আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত
ইসলাম আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি
আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থার অংশ
হিসেবে গ্রেপ্তারকৃত ইসলাম আলীকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর
করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category