• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জয়পুরহাট শিল্প-সংস্কৃতি কেন্দ্র-র আত্মপ্রকাশ

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার বিভিন্ন অঞ্চল থেকে সংস্কৃতি জনদের এক সভায় সর্বসম্মতিক্রমে ‘জয়পুরহাট শিল্প-সংস্কৃতি কেন্দ্র’- নামক একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শিল্প-সাহিত্য- সংস্কৃতিজন মো. আব্দুল মজিদ কে আহ্বায়ক এবং মো. মানিক(কালাই), মো. আজিজার রহমান(ক্ষেতলাল), সমীর বসাক(আক্কেলপুর), শামীম নাজির আহম্মেদ(জয়পুরহাট সদর), আব্দুল বাকী(পাঁচবিবি) কে যুগ্ম আহ্বায়ক করে আজ বুধবার
জয়পুরহাট ইত্যাদি আইটিভি মাল্টিমিডিয়ার অফিস কক্ষে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সকল শ্রেণি ও স্তর নির্বিশেষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া চর্চার মাধ্যমে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক ও নান্দনিক উৎকর্ষ সাধন করে ঋদ্ধ, আলোকিত, সৃজনশীল, মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার প্রয়াস নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে এটি কাজ করবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।
জাতীয় চেতনার প্রতিফলনের পাশাপাশি সংগঠনটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি-র উপাদান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রচার ও প্রসারে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category