মোঃ মনির হোসেন :
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ নির্বাচন কমিশন এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই মার্চ )সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করে ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান,সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দূরুল হুদাসহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীগন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান,বলেন জাতীয় পরিচয় পত্রের যাবতীয় সেবা বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে থাকা নিরাপদ মনে করেন। তিনি আরো বলেন,ভোটার তালিকা ও এনআইডি প্রস্তুত একই হৃদপিণ্ডে গঠিত। একটি পরিবর্তন হলে অপরটির মৃত্যু ঘটবে।