• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জামালপুরের মেলান্দহে ব্র্যাকের এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময়

দিনকাল বিডি ২৪ / ২১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক্সেলারেটেড এডুকেশন বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় করেছে ব্র্যাক। এ উপলক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের আয়োজনে মেলান্দহ উপজেলা হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক, মেলান্দহ ও ইসলামপুরের উপজেলা ব্যবস্থাপক মো. মহসিন আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী, রিমু আক্তার ও ইউ পি সদস্য আলমগীর হোসেন।

এ ছাড়াও ব্র্যাক পরিচালিত প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ সভায় অংশ গ্রহণ করেন।

এ সময়, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার বলেন, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে, বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি এর প্রকল্প “Educate the Most Disadvantaged Children in Bangladesh (EMDC)”- এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট (Bridge Course) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে।

তিনি আরো বলেন, বর্তমানে ‘EMDC’ প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮৭৫০ জন শিক্ষার্থী ১৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০০০০ শিক্ষার্থী ১২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১,৪৭,৫০০ শিক্ষার্থী প্রায় ৫৯০০ টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন প্রোগ্রাম শিক্ষাক্ষেত্রে একটি প্রশংসনীয় উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে ঝরে পড়া ও পিছিয়ে থাকা শিক্ষার্থীরা পুনরায় মূল ধারার শিক্ষায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অল্প সময়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ গঠনে সক্ষম হবে। উপজেলা প্রশাসন সর্বদা এমন উদ্যোগের সঙ্গে থাকবে এবং সহযোগিতা করবে। আমি আশা করি, এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উৎসাহী ও আত্মবিশ্বাসী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category