• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

জুলাই বিপ্লবের মাধ্যমে আজ দেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছেন .চট্টগ্রামে ঢাবি’র ট্রেজারার জাহাঙ্গীর

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লব না হলে আমরা আরেকটা সিকিম হয়ে যেতাম। দেশে যে পরিস্থিতি চলছিলো, তখন ঘরে বসে থাকার অবস্থা ছিলো না।
রাজপথে আমরাও ছাত্রদের পাশে ছিলাম।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সমারম্ভ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব না হলে আমি আজ এখানে দাঁড়িয়ে দু’টি কথা ও বলতে পারতাম না। সে জন্য জুলাই বিপ্লবে যারা শাহাদাতবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি বলেন, আমরা নিগৃহীত ছিলাম। কোথাও মন খুলে কথা বলতে পারতাম না।
জুলাই বিপ্লবের মাধ্যমে আজ দেশের মানুষ মন খুলে কথা বলছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের গবেষণায় গুরুত্ব দিতে হবে। এ বিশ্ববিদ্যালয় গবেষণার একটি অন্যতম প্লাটফর্ম। এখানে গবেষণার অনেক সুযোগ রয়েছে। আমি আশা করবো, আমাদের শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগাবে। জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরাই পেরেছো নিজেদের রক্ত দিয়ে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মোঃ কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমেদ আল নাহিদ, স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category