• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন রাণীনগর উপজেলা

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ:

মাসব্যাপী চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলা। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতায় এমন অর্জন সম্ভব হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়। দেশে ৯মাস থেকে ১৫বছর বয়সের সকল ছেলে-মেয়েকে মারাত্মক রোগ টাইফয়েড থেকে মুক্ত করতে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন গত অক্টোবর মাসের ১২তারিখ থেকে শুরু হয়ে চলে নভেম্বর মাসের ১৩তারিখ পর্যন্ত। ক্যাম্পেইনে উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়েকে বিনামূল্যে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। টিকা অর্জন হয়েছে শতকরা ১০০.৭২ ভাগ। রিপোর্ট হয়েছে Vax ইপিআই-এ শতকরা ৯২ ভাগ। কমিউনিটি পর্যায়ে টার্গেট ছিলো ১৭৯৪৪ জন আর ভ্যাকসিন গ্রহণ করেছে ১৮১৬৮ জন। কমিউনিটি পর্যায়ে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০১ ভাগ। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২৯৫০৩ জন আর টিকা গ্রহণ করেছে ২৯৬৩৫জন। শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০০ভাগ। পুরো টিকাদান ক্যাম্পেইনে অনলাইন এন্ট্রি হয়েছে ৪২৮৪৩ টি আর মোট রেজিস্ট্রেশন হয়েছে ৪৮৭২৬ টি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান এই ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এবং একজন ছেলে কিংবা মেয়ে যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম চালানো হয়েছিলো। যার কারণে সকল পর্যায়ে এই টিকাগ্রহণের বিষয়ে অভিভাবক মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও সবার সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ শেষ পর্যন্ত পুরো কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে বলে জেলায় প্রথম স্থান অর্জন করেছে রাণীনগর উপজেলা। এই গৌরব পুরো উপজেলাবাসীর। আগামীতেও এমন সহযোগিতা প্রদান অব্যাহত থাকলে আগামীতে উপজেলায় অনুষ্ঠিত সকল ক্যাম্পেইনে রাণীনগর স্বাস্থ্য বিভাগ প্রথম স্থান অর্জন করবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সবার সার্বিক সহযোগিতার কারণে এমন অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে প্রতিটি মাদ্রাসা ওএতিমখানার টিকাদান ক্যাম্পেইন এমন অর্জনের পেছনে অনেক ভ’মিকা রেখেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নিরলস পরিশ্রমের কারণে উপজেলায় কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করা এবং জেলায় প্রথম স্থান অর্জন করা সম্ভব হয়েছে, বলছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category