• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ঢাকার পরে চট্টগ্রামে ও ছাত্র-জনতার উত্তাপ: শেখ মুজিবের ম্যুরাল ভাংচুর

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকার পরে চট্টগ্রামে ও ছাত্র-জনতার উত্তাপ ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার বক্তব্য দেয়ার পর পর-ই। আর এতে উত্তপ্ত ছাত্ররা শেখ মুজিবের ম্যুরাল ও ভাংচুর করেছে।
সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর জামাল খান এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে তারা।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে নগরীর জামাল খান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবনের সামনে একটি ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্ররা।
মেডিকেলে ভাঙচুরের পর মশাল মিছিলটি নগরীর জামাল খান এলাকায় যায়। সেখানে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।
এ সময় তারা সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তৃতা দিয়ে যাচ্ছেন। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন তিনি।
কোনো ভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না। তার এ বক্তব্যের প্রতিবাদে তারা ভাঙচুর করছে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের যে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে ছাত্র-জনতা এখনো প্রস্তুত আছে বলে ও হুঁশিয়ারি উচ্চারণ করে বৈষম্য বিরোধী ছাত্ররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category