• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২২৬ Time View
প্রকাশঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: দেশের রাজধানী ঢাকায় ব্যবসা ও চাকুরী সহ বিভিন্ন ভাবে অবস্থান রত: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দাদের সমন্বয়ে গঠিত ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি)
গাউছিয়া-মাধবদী ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত: ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের নবগঠিত কমিটির নেতা-কর্মী ও সমর্থকগনের নিয়ে বিকাল ৪ টায় স্থানীয় রুপসীস্থ ‘শাওকাত সুপার মার্কেট সেন্টার’ এ বিএনপি’র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য বিশেষ দোয়ার আয়োজন ও সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা আ,ক,ম জান্নাতুল করীম খোকন,
আহবায়ক মোঃ আইয়ুব খান, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন রাহেল, যুগ্ম আহবায়ক জি এম কামরুল আলম, ,সদস্য সচিব এডভোকেট মোঃ মুজাহিদুল ইসলাম।
অত্র জোনের প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ্ আল-ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন- মোঃ মিজানুর রহমান, অত্র জোনের সমন্বয়ক সাইফুল ইসলাম, সমন্বয়ক বেলায়েত হোসেন প্রমুখ।
শেষে দেশমাতা ‘বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থ্যতার কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
এ ছাড়া-অত্র জোনে সদস্য সংগ্রহ অভিযান ও পরিচালনা করা হয় এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মোঃ আইয়ুব খান আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আমাদের সাংগঠনিক শক্তি আরো দ্বিগুণ বৃদ্ধি কল্পে বিভিন্ন প্রদক্ষেপ নিয়ে আগুয়ান রয়েছি।
সবার সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, সবার সহযোগিতা পেলে আমাদের লক্ষ্য স্থির রাখতে পারবো। এবং সংগঠনের সাথে সম্পৃক্ত সবাইকে নিয়ে সাংগঠনিক শক্তি আরো দ্বিগুণ বৃদ্ধি করে উদাহরণ সৃষ্টি করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category