• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

তারেক রহমান মামলা থেকে খালাস পাওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ ঃ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) তারেক রহমান খালাস পাওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল হয়েছে।

রবিবার(১ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা বিএনপি, (উত্তর ও দক্ষিণ) অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নগরীর বিএনপির দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি তার বক্তব্যে বলেন,
মূলত জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলক এই মামলায় আসামি করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা ন্যায়বিচার পেয়েছি। এতে দেশবাসীও আনন্দিত। ইনশাআল্লাহ অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশের মাটিতে ফিরে আসবেন। এ সময় ‘তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে’ এই স্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর রাজপথ।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খান, শামীম আজাদ, কায়কোবাদ মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category