• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে- উলিপুরে সাবেক উপমন্ত্রী দুলু

দিনকাল বিডি / ৮১ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রংপুর হবে সারা বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা। রংপুরের মানুষ খাদ্যশর্ষে সবচেয়ে অগ্রগামী। শষ্য ভান্ডার হবে রংপুর। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এ এলাকার মানুষকে প্রিয় পরিবার রেখে ঢাকা-গাজীপুর চট্রগ্রামে গিয়ে কাজ করতে হবে না। কুড়িগ্রামের উলিপুরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে প্রস্তুতি সভায় থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কথা গুলো বলেন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক , তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসিনাকে বলেছিলেন তুমি তিস্তার পানি চাও না গদি চাও, তিনি গদি চেয়েছিলেন। কারন তিস্তা পারের মানুষ আমাকে ভোট দেয় না। আমাকে ভোট দেয় প্রিজাইডিং অফিসার ও পুলিশ ভাইয়েরা। সুতরাং জনগনের কাছে তার কোনো জবাবদিহিতা ছিল না। এ কারনের মোদী সরকারের সাথে তিস্তা চুক্তি করা সম্ভব হয়নি।
এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের পতিত সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে, পারে না। অনেক বুদ্ধিজীবি অনেক কথা বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র অথচ তারা বাংলাদেশের তলপট্রি দখল করে, সীমান্তে প্রতিদিন নিরিহ মানুষ গুলি করে হত্যা করে তারা কোনো দিন আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশকে যারা ছোট মনে করে তাদেরকে বলি পৃথিবীর শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের, তারা কিন্তু আমাদের কাছে পরাজিত হয়েছে।
তিস্তার পানির নায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবীতে প্রস্তুতি সভায় উলিপুরের সমন্বয়ক হায়দার আলী মিঞার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সোহেল হোসনাইন কায়কোবাদ, আব্দুর রশিদ, মহসিন আলী, নুর মোহাম্মদ, সোলায়মান আলী সরকার প্রমুখ।
উল্লেখ্য, তিস্তানদীর তীরবর্তী রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি স্থানে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২দিন ব্যাপী লাগাতার কর্মসূচী বাস্তায়নের জন্য এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category