• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

মোঃমনির হোসেন স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের ত্রিশালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ঝিল্লুর রহমান আনমকে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে মাদরাসার শিক্ষকরা এ সংবর্ধনা দেন।

ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সভাপতিত্বে মো.ঝিল্লুর রহমান আনম কে সংবর্ধিত করেন বিভিন্ন মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, চকরামপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ উসমানগনি, ঝাইয়ারপাড় ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান,কোনাবাখাইল ফাজিল মাদরাসার অধ্যক্ষ আনিছুর রহমান, উপাধ্যক্ষ মোঃ খবির উদ্দিন খাগাটি জামতলী ফাজিল মাদরাসা,উপাধ্যক্ষ মনিরুল হাসান আউলিয়া নগর সিনিয়র আলিম মাদরাসা, এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে ঝিল্লুর রহমান আনম ২০১৯ খ্রিষ্টাব্দের ২২ জুলাই যোগদান করেন। এরপর থেকে তার সততা ও নিষ্ঠায় সকালে মুগ্ধ হয়েছেন। তিনি সকলের সাথে মিলেমিশে উপজেলার শিক্ষা কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছেন। অনুষ্ঠান শেষে উপজেলার সকল শিক্ষকের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।

উল্লেখ্য যে গত ১০ অক্টোবর ২০২২ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ঝিল্লুর রহমান আনমকে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বদলি করে আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category