এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রী রুনা ও তার স্বামী মহিন নামে বাংলাদেশের নোয়াখালীর সেনবাগের প্রবাসীকে খুন করেছে সেখানকার সন্ত্রাসীরা। রোববার (৩ মার্চ) স্থানীয় সময় সাড়ে ৯টায় জোহান্সবার্গের পার্শ্ববর্তী শহর জুলিস্ট্রিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাপ্ত সূত্রে প্রকাশ।
নিহত মাহিন একজন ব্যবসায়ী, এবং তার স্ত্রী রুনা ছিলেন একজন গৃহিনী।
পারিবারিক পরিচয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন: মঃ মহিন উদ্দিন ভূঞা (৩৪)। তিনি নোয়াখালীর সেনবাগের উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মোহাম্মদ হোসেন ভূঞার পুত্র এবং তার স্ত্রী রুনা আক্তার (২৩)। সে একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মোঃ লিটন মিয়ার কন্যা।
এসব তথ্য নিশ্চিত করেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ আব্দুর জব্বার। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা আফ্রিকার জোহানের্সবাগ স্ট্রেটে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে। ওই সময় তারা স্বামী-স্ত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
তখন ভাগ্যক্রমে তাদের সাথে থাকা তাদের দুই সন্তান বেঁচে যায়। রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা নিহতের ছোট দুইভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। প্রাথমিক ভাবে এর থেকে বেশি কিছু আমরা এখনো জানতে পারেনি।
তবে, ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।
নিহতের ছোট ভাই মো.করেছেঃ মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ৬ বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। আমার ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলো। সন্ত্রাসীরা ভাবি সহ আমার বড় ভাইকে ও গুলি করে হত্যা করেছে।
ইউপি সদস্য আব্দুর জব্বার আরও বলেন, নিহত প্রবাসীর গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাদের মৃত্যু সংবাদ এলাকাবাসীকে জানানো হয়েছে। এতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তাদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।