• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: রাজশাহীর ডিসি ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

দিনকাল বিডি ২৪ / ৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর দূর্গাপুরে প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার সহ
মোঃ মাহফুজ আহম্মেদ (৩২), নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে
পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত ১টার পর শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি
বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ মাহফুজ আহম্মেদ, সে দূর্গাপুর উপজেলার
গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম দূর্গাপুর
থানাধীন বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও যুক্ত। গত সোমবার
(১২ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি দূর্গাপুরের জনতা ব্যাংক
দূর্গাপুর শাখা থেকে নিজের হিসাব থেকে ১২ লাখ টাকা
উত্তোলন করেন। ওই দিন দুপুর সোয়া একটার দিকে তিনি নিজ
বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেট কারের ভেতরে টাকাগুলো
রেখে গাড়ি লক করে দ্বিতীয় তলায় যান। দুপুর পৌনে ৩টায় নিচে
নেমে এসে তিনি দেখেন, গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা
এবং ভেতরে রাখা ১২ লাখ টাকা নেই। পরে তিনি দূর্গাপুর থানায়
মামলা দায়ের করেন।
মামলার পর অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে শ্রীধরপুর গ্রামে
থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া
তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচে
সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া
১২ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যপারে বুধবার সকালে গ্রেফতার ব্যক্তিকে দায়েরকৃত মামলায়
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান মুখপাত্র।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category