• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

দেশের অতি ব্যস্ততম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দু’দিন ৫ ঘন্টা বন্ধ রাখার ঘোষণা সহজ’র

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মঙ্গল ও বুধবার প্রতিদিন আড়াই ঘণ্টা করে বন্ধ থাকবে। মহাসড়কের সীতাকুণ্ডে অংশের সলিমপুর ইউনিয়নে পাক্কা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য দু’দিনে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সওজের চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সংবাদ মাধ্যম কে বলেন, নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

এ দু’দিন সাময়িক অসুবিধার জন্য সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র নাথ জানান, ইউটার্ন নির্মাণ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য আড়াই ঘণ্টা করে দু’দিনে ৫ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। তবে সময় যেনো বেশি না লাগে, সে জন্য লোকবল বাড়িয়ে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category