• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সোনালী ব্যাংক অন্যতম ভূমিকা পালন করে -সোনালী ব্যাংক চেয়ারম্যান

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ রবিবার, ১১ জুন, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে সোনালী ব্যাংকের এটিএম বুথ এর উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন দুপুর ১ টায় ধামইরহাট সোনালী ব্যাংক পিএলসি সংলগ্ন এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২য় বারের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে সোনালী ব্যাংকের রাজশাহী জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার (জি.এম) মীর হাসান জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক চেয়ারম্যান বলেন, ‘দেশের উন্নয়ন অত্রযাত্রায় সোনালী ব্যাংক অন্যতম ভূমিকা পালন’ তিনি আরও বলেন, গ্রাহকদের ব্যাংকের সকল ডিজিটাল সেবা দিয়ে সোনালী ব্যাংক মানুষের কাছে আস্থা অর্জণ করেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. ওলিউজ্জামান, এজিএম আহসান রেজা, ধামইরহাট সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস বুলবুল আহমেদ, পূবালী ব্যাংকের মহাদেবপুর শাখার ম্যানেজার (অপারেশন) মো. মেহেদী হাসান অলিভ, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, কাউন্সিলর মেহেদী হাসান, আমজাদ হোসেন, আলতাব হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category