• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ধামইরহাটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জুলাই, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৭ জুলাই সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালী উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাভেদ

নওরোজ আলমগীরের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আ’লীগ নেত্রী তমা আকতার, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা আ’লীগ তাসকিনা পারভীন, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগ সম্পাদক আনন্দ কুমার শীল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হায়াত মো. তরিকুজ্জামান মনি, সম্পাদক এহসান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category